শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
এক্সক্লুসিভ

ব্লকে ৩২ কোটি টাকার উপরে লেনদেন

সপ্তাহের চতুর্থ কর্মদিবস বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৩৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট ৩২ কোটি ৭১ লাখ ৯৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে পাঁচ প্রতিষ্ঠানের শেয়ার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।Online stock trading
প্রতিষ্ঠানগুলো হলো- বিকন ফার্মা, এক্সপ্রেস ইন্সুরেন্স, সোস্যাল ইসলামী ব্যাংক, বেক্সিমকো ফার্মা এবং দ্য ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস পিএলসি। আজ এই পাঁচ প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ২৮ কোটি ৩৩ লাখ টাকারও বেশি।
জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বিকন ফার্মা। এদিন কোম্পানিটির ১৯ কোটি ৫০ লাখ ৩৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এক্সপ্রেস ইন্সুরেন্সের ৫ কোটি ১০ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আর ১ কোটি ৮৮ লাখ ৬১ হাজার টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে সোস্যাল ইসলামী ব্যাংক।
অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- বেক্সিমকো ফার্মার ১ কোটি ৩০ লাখ ১৩ হাজার টাকা এবং দ্য ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস পিএলসির ৫৩ লাখ ২৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *