সোমবার, এপ্রিল ২০, ২০২৬
এক্সক্লুসিভ

ব্লকে ৩৬ কোটি টাকার লেনদেন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (০১ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৩৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট ৩৬ কোটি ৪২ লাখ ৪৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ওরিয়ন ইনফিউশন লি.-এর। এদিন কোম্পানিটির ২১ কোটি ৪১ লাখ ২২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স পিএলসি. -এর ৪ কোটি ১ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
২ কোটি ৪৬ লাখ ৭৯ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে প্যারামাউন্ট টেক্সটাইল।
ব্লক মার্কেটে বড় লেনদেন করা অন্য কোম্পানিগুলোর মধ্যে তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইস-ক্রিম পিএলসি -এর ১ কোটি ৬০ লাখ ৭৬ হাজার টাকা এবং উত্তরা ব্যাংক পিএলসি. -এর ১ কোটি ৩০ লাখ ৭৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *