বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

ব্লকে ৩৯ কোটি টাকার লেনদেন

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে মোট ৭৭টি কোম্পানির মোট ৩৯ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (১০ জানুয়ারি) ব্লকে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে সি পার্ল রিসোর্টের। কোম্পানিটির ৮ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ শিপিং করপোরেশনের ৪ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এছাড়া ২ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে গ্রামীণফোন লিমিটেড।

বুধবার ব্লকে লেনদেন করা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বেক্সিমকোর ১ কোটি ৬৯ লাখ ১৫ হাজার, সিলভা ফার্মার ১ কোটি ৫৭ লাখ ৬৫ হাজার, ইসলামীক ফাইন্যান্সের ১ কোটি ৩৪ লাখ ৪৫ হাজার, ই-জেনারেশনের ১ কোটি ২২ লাখ ১০ হাজার, এমারেল্ড অয়েলের ১ কোটি ১৪ লাখ ৯৯ হাজার, একমি পেস্টিসাইডের ১ কোটি ১০ লাখ ৮ হাজার এবং বিকন ফার্মার ৯৬ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *