সোমবার, এপ্রিল ২০, ২০২৬
এক্সক্লুসিভ

ব্লকে ৪৩ কোটি টাকার লেনদেন

সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (১৪ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৪৭টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির মোট ৪৩ কোটি ১৮ লাখ ১৭ হাজার হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ছয় কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- ন্যাশনাল ব্যাংক, লাভেলো আইসক্রিম, গ্লোবাল হেভি কেমিক্যালস, রংপুর ফাউন্ড্রি, প্রিমিয়ার সিমেন্ট মিলস এবং সেন্ট্রাল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড। আজ এই ছয় কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ৩২ কোটি ৬৮ লাখ টাকারও বেশি।

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ন্যাশনাল ব্যাংকের। এদিন ব্যাংকটির ৮ কোটি ৯২ লাখ ৩১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দ্বিতীয় সর্বোচ্চ লাভেলো আইসক্রিমের ৮ কোটি ৮৬ লাখ ৪৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আর ৬ কোটি ৯৭ লাখ ১৪ হাজার টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে গ্লোবাল হেভি কেমিক্যালস।

অন্য কোম্পানিগুলোর মধ্যে- রংপুর ফাউন্ড্রির ৫ কোটি টাকা, প্রিমিয়ার সিমেন্ট মিলসের ১ কোটি ৬৬ লাখ ৯৯ হাজার টাকা এবং সেন্ট্রাল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ১ কোটি ১৪ লাখ ৯৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *