মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬
আজকের সংবাদ

ব্লকে ৫৫ কোটি টাকার লেনদেন

সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৫৭টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৫৫ কোটি ৫৫ লাখ ৫৭ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (২৫ জুন) কোম্পানিগুলোর ৮১ লাখ ৪৬ হাজার ৫৬৬ টি শেয়ার ১১১ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৫৫ কোটি ৫৫ লাখ টাকা
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি সিটি ইন্স্যুরেন্সের ১০ কোটি ৯৯ লাখ ৭১ হাজার টাকার, দ্বিতীয় স্থানে প্যারামাউন্ট টেক্সটাইলের ৯ কোটি ৫৭ লাখ ১৯ হাজার টাকার ও তৃতীয় স্থানে ফাইন ফুডসের ৬ কোটি ৯৭ লাখ ৫৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *