বুধবার, জুন ৩, ২০২৬
এক্সক্লুসিভ

ব্লকে ৯ কোটি টাকার লেনদেন

সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের ( ডিএসই) ব্লকে মোট ৩২টি কোম্পানির ৯ কোটি ৪৯ লাখ ৮৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে ( ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, রবিবার (২৪ মার্চ) ব্লকে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের। কোম্পানিটি ২ কোটি ২৭ লাখ ৯২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা ওয়ালটন হাই টেক ইন্ডাস্ট্রিজের ১ কোটি ৪১ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া ৬৯ লাখ ৬২ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে এডভেন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

রবিবার ব্লকে লেনদেন করা অন্যান্য কোম্পানিগুলো হল- ফাইন ফুডসের ৬০ লাখ ৯২ হাজার টাকা, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ৫৩ লাখ ২৫ হাজার টাকা, লাভেলো আইসক্রিমের ৪৩ লাখ ০৪ হাজার টাকা, মালেক স্পিনিংয়ের ৩৫ লাখ ১১ হাজার টাকা, প্রিমিয়ার সিমেন্টের ৩০ লাখ ০৫ হাজার টাকা, বীচ হ্যাচারির ২৮ লাখ ২০ হাজার টাকা এবং বিবিএস ক্যাবলস লিমিটেডের ২৩ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *