বুধবার, জুলাই ২২, ২০২৬
অর্থনীতি

মোবাইল অপারেটরের কাছে সরকারের পাওনা ৭৮২২ কোটি টাকা

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, দেশের পাঁচটি মোবাইল অপারেটরের কাছে সরকারের পাওনা ৭ হাজার ৮২২ কোটি ৩ লাখ টাকা।

সোমবার (১১ সেপ্টেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে সংসদ সদস্য ড. শহীদুজ্জামান সরকারের এক প্রশ্নের লিখিত জবাবে মন্ত্রী এ তথ্য জানান। বিকেল ৫টায় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

মোস্তাফা জব্বার বলেন, বর্তমানে দেশে চারটি (সিটিসেল বন্ধ) মোবাইল কোম্পানি কাজ করছে। ২০২২-২৩ অর্থবছরে মোবাইল অপারেটর কোম্পানিগুলো সরকারকে ৩ হাজার ১৭৮ কোটি ৯১ লাখ টাকা রাজস্ব দিয়েছে। এছাড়া বিটিআরসির অর্থ, হিসাব ও রাজস্ব বিভাগে সংরক্ষিত প্রাসঙ্গিক নথিপত্র পর্যালোচনা করে দেখা গেছে, মোবাইল অপারেটরদের কাছে বকেয়া পরিমাণ ৭ হাজার ৬৯২ কোটি ৬৭ লাখ টাকা। গ্রামীণফোনের কাছে সবচেয়ে বেশি বকেয়া রয়েছে ৬ হাজার ১০১ কোটি ৮১ লাখ টাকা। বাংলালিংকের ৮৮০ কোটি ১৫ লাখ টাকা, রবি আজিয়াটার ৫৩৯ কোটি ৭৬ লাখ টাকা এবং সিটিসেলের ১৭০ কোটি 95 লাখ টাকা। এছাড়া টেলিটকের কাছে পাওনা রয়েছে ১২৭ কোটি ৩৬ লাখ টাকা।

তিনি বলেন, টেলিটকের থ্রিজি স্পেকট্রাম অ্যাসাইনমেন্ট ফি প্রসঙ্গে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মাধ্যমে ১ হাজার ৫৮৫ কোটি ৯৩ লাখ টাকা ইক্যুইটিতে রূপান্তরের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে এখন পর্যন্ত অর্থ মন্ত্রণালয় থেকে কোনো নির্দেশনা পাওয়া যায়নি এবং স্পেকট্রাম চার্জ বাবদ ৩০ কোটি ২০ লাখ টাকা, রাজস্ব ভাগ বাবদ ৪৩ কোটি ৮১ লাখ টাকা এবং এসওএফের বকেয়া বাবক ৪৭৩ কোটি ৩৫ লাখ টাকা সংগ্রহের চলমান প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *