শুক্রবার, জুন ৫, ২০২৬
এক্সক্লুসিভ

মৌলভিত্তি কোম্পানির তালিকাভুক্তিতে বিএসইসি বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে

আজ মঙ্গলবার (২২ অক্টোবর) চট্টগ্রামভিত্তিক বৃহৎ শিল্প গোষ্ঠী পিএইপি গ্রুপ, বিএসআরএম গ্রুপ ও প্যাসিফিক জিন্স গ্রুপের শীর্ষ কর্মকর্তাদের সাথে এক সভায় তিনি এ কথা বলেন।
বিএসইসি চেয়ারম্যান বলেন, দীর্ঘকাল ধরে এসব কোম্পানি যেভাবে সাফল্য ও সুনামের সাথে দেশে ব্যবসা করে চলেছে এবং দেশের অর্থনীতিতে অবদান রেখে চলেছে তার ধারাবাহিকতা বজায় রেখে দেশের শেয়ারবাজারেও তাদের অংশগ্রহণ একান্ত কাম্য।
খন্দকার রাশেদ মাকসুদ বলেন, বিশ্বজুড়ে শেয়ারবাজার দেশের অর্থনীতির মূল প্রবৃদ্ধির চালিকাশক্তি হিসেবে কাজ করে। বাংলাদেশের বিভিন্ন খাতের গুরুত্বপূর্ণ শক্তিশালী মৌলভিত্তিসম্পন্ন কোম্পানিগুলোকে দেশের শেয়ারবাজারে তালিকাভুক্তির মাধ্যমে দেশের শেয়ারবাজারকে অধিকতর সমৃদ্ধ ও শক্তিশালী করা এবং দেশের শিল্পায়ন ও টেকসই উন্নয়নকে আরো বেশি গতিশীল করা সম্ভব।
সভায় বিএসইসির কমিশনার মুঃ মোহসিন চৌধুরী, কমিশনার মোঃ আলী আকবর, কমিশনার ফারজানা লালারুখ, বিএসইসির কর্মকর্তাবৃন্দ এবং পিএইচপি গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সুফি মুহাম্মদ মিজানুর রহমান, বিএসআরএম গ্রুপের চেয়ারম্যান আলী হোসাইন আকবর আলী এফসিএ এবং প্যাসিফিক জিন্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীরসহ অন্যান্য স্থানীয় উদ্যোক্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় শেয়ারবাজারে ভালো মৌলভিক্তিসম্পন্ন শীর্ষস্থানীয় ও স্বনামধন্য কোম্পানি ও গ্রুপ এর শেয়ারবাজারে আনার বিষয়ে আলোচনা হয়। চট্টগ্রামের স্থানীয় বৃহৎ শিল্প গ্রুপসমূহের অধীনে থাকা শক্তিশালী মৌলভিত্তিসম্পন্ন কোম্পানিগুলোকে শেয়ারবাজারে তালিকাভুক্তির বিষয়ে আলোচনা হয়। শেয়ারবাজারে তালিকাভুক্তির প্রক্রিয়ার বিভিন্ন বিষয়, তালিকাভুক্তির পথে বিদ্যমান প্রতিবন্ধকতা ও জটিলতা, ব্যাংকের পরিবর্তে শেয়ারবাজারের মাধ্যমে দীর্ঘমেয়াদী অর্থায়ন ও মূলধন সংগ্রহ, তালিকাভুক্তির মাধ্যমে ভালো মৌলভিত্তিসম্পন্ন কোম্পানিগুলোর ব্যবসা সম্প্রসারণ ইত্যাদি বিষয়ে আলোচনা হয়। এছাড়া শেয়ারবাজারে তালিকাভুক্তিরর পূবাপর কি কি চ্যালেঞ্জ রয়েছে এবং কিভাবে সেসব চ্যালেঞ্জ মোকাবিলা করে ভালো করা যায় এসব বিষয়েও আলোচনা হয়।
সভায় পিএইচপি গ্রুপের চেয়ারম্যান সুফি মিজানুর রহমান বলেন, সততা, নিষ্ঠা ও বিশ্বস্ততার সাথে আইন মেনে নিয়মমাফিক ব্যবসা পরিচালার মাধ্যমে বেসরকারি খাতের দ্বারাও সরকারে রাজস্ব বৃদ্ধির পাশাপাশি দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখা যায় এবং সুনামের সাথে এই কাজটিই পিএইচপি গ্রুপ দীর্ঘদিন ধরে করে আসছে।
বিএসআরএম গ্রুপের চেয়ারম্যান আলী হোসাইন আকবর আলী বলেন, শেয়ারবাজারে তালিকাভুক্তি কোম্পানগুলোর স্বচ্ছতা বাড়ায় এবং সুশাসন নিশ্চিত করে।তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তাদের শেয়ার ডি-ম্যাট ফরমে রাখার ক্ষেত্রে যেকোনো দরণের অনিয়ম রোধে সংশ্লিষ্ট প্রয়োজনীয় সংস্কার আনার ওপর গুরুত্বারোপ করেন।
প্যাসিফিক জিন্স গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ তানভীর বলেন, দেশে তৈরি পোশাক খাতের কোম্পানিগুলোর ব্যবসা পরিচালনায় বিরাট অঙ্কের চলতি মূলধনের প্রয়োজন হয়। সেক্ষেত্রে বিদ্যমান শেয়ারবাজার হতে মূলধন সংগ্রহের ক্ষেত্রে বিদ্যমান বিধিমালার অধীনে পুঁজি ব্যবহার নিয়ে কিছু জটিলতা রয়েছে, যার সংস্কার হলে তৈরি পোশাক খাতের কোম্পানিসমূহের জন্য শেয়ারবাজার থেকে অর্থায়নের সুযোগ সৃষ্টির পাশাপাশি এই খাতের জন্য সুফল বয়ে আনবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *