বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

রূপালী ব্যাংক দর বৃদ্ধির কারণ জানে না

সূত্র জানায়, সম্প্রতি কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে ডিএসই ১৬ জুলাই নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রূপালী ব্যাংক লিমিটেডের অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ ডিএসই জানতে চাইলে কোম্পানিটি এমনটিই জানায়।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, ডিএসইতে গত ১১ জুলাই কোম্পানিটির শেয়ার দর ছিল ২৮ টাকা ৫০ পয়সা। ১৬ জুলাই কোম্পানিটির শেয়ার দর ৩৪ টাকা ৩০ পয়সায় উন্নীত হয়।

এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *