বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬
এক্সক্লুসিভ

লভ্যাংশ ঘোষণার অনুমতি পেয়েছে ওয়ান ব্যাংক

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ওয়ান ব্যাংক পিএলসি গত ৩১ ডিসেম্বর,২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণার বিষয়ে বাংলাদেশ ব্যাংকের অনুমতি পেয়েছে। ব্যাংকটি তার পরবর্তী পর্ষদ সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুসারে, তালিকাভুক্ত প্রতিটি ব্যাংককে লভ্যাংশ ঘোষণার আগে তাদের কাছ থেকে অনুমতি চাইতে হয়। এ সংক্রান্ত আবেদনে প্রস্তাবিত লভ্যাংশের পরিমাণ ও ধরনের উল্লেখ করতে হয়। কেন্দ্রীয় ব্যাংক আবেদনকারী ব্যাংকের আর্থিক অবস্থা পর্যালোচনা করে ওই প্রস্তাবের বিষয়ে সিদ্ধান্ত দিয়ে থাকে।

ওয়ান ব্যাংক ২০২২ সালের জন্য শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল। ওই বছর সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি আয় হয়েছিল ১ টাকা ৫৯ পয়সা। এদিকে সর্বশেষ হিসাববছরের প্রথম তিন প্রান্তিকে ব্যাংকটির শেয়ার প্রতি আয় হয়েছে ৬৫ পয়সা।

আজ সোমবার (২৯ এপ্রিল) ওয়ান ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে সর্বশেষ বছরের নিরীক্ষিত হিসাববিবরণী পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *