বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

লেনদেনের শীর্ষে অলিম্পিক এক্সেসরিজ

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান পূঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৩৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে অলিম্পিক এক্সেসরিজ লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) অলিম্পিক এক্সেসরিজের ৩০ কোটি ১ লাখ ৯৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা প্যাসিফিক ডেনিমসের ২৭ কোটি ৯৭ লাখ ৩৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ২৩ কোটি ৩৪ লাখ ৭ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড।

বৃহস্পতিবার লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড, খুলনা প্রিন্টিং, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, ইয়াকিন পলিমার, বিডি থাই, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *