বুধবার, জুন ৩, ২০২৬
এক্সক্লুসিভ

লেনদেনের শীর্ষে এশিয়াটিক ল্যাবরেটরিজ

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৩টি কোম্পানির ৪৭৮ কোটি ২৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এর মধ্যে লেনদেনের শীর্ষে উঠে এসেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, রবিবার (২১ এপ্রিল) এশিয়াটিক ল্যাবরেটরিজের ২৯ কোটি ০৬ লাখ ৯৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা গোল্ডেন সনের আজ ২৪ কোটি ৩৭ লাখ ৫২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১৮ কোটি ৯০ লাখ ২৩ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে স্যালভো ক্যামিকেল।

রবিবার লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- আলিফ ইন্ডাস্ট্রিজ, লাভেলো আইসক্রিম, রবি, ফু-ওয়াং সিরামিক, বেস্ট হোল্ডিং, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স এবংফার্মাসিউটিক্যালস লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *