বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
আজকের সংবাদ

লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন’

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (০৫ নভেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন। কোম্পানিটির ৩৩ কোটি ৬০ লাখ ৪২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
তথ্য অনুযায়ী, এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল সামিট এলায়েন্স পোর্ট লি:। কোম্পানিটির ২৬ কোটি ৭৪ লাখ ৫৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তৃতীয় স্থানে থাকা আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেডএর শেয়ার লেনদেন হয়েছে ২৪ কোটি ৪৮ লাখ ০২ হাজার টাকা।
এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ পিএলসি., মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লি. , খান ব্রাদাস্‌ পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড , সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি পিএলসি. , এসিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড, মিডল্যান্ড ব্যাংক পিএলসি. এবং প্রগতি লাইফ ইন্সুরেন্স পিএলসি. ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *