শনিবার, জুন ৬, ২০২৬
আজকের সংবাদ

লেনদেনের শীর্ষে ডমিনেজ স্টিল

পুঁজিবাজার প্রেস.কম : সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪০০টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৫৩০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেম লিমিটেডের।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (১৩ অক্টোবর) কোম্পানিটির ২৬ কোটি ৬০ লাখ ৮৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেড। কোম্পানিটির ১৮ কোটি ৮৩ লাখ ৭২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর তৃতীয় স্থানে থাকা সিভিও পেট্রোকেমিক্যালের শেয়ার লেনদেন হয়েছে ১৬ কোটি ৫২ লাখ ৫৩ হাজার টাকা।
এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- ফারইস্ট নিটিং, মিডল্যান্ড ব্যাংক, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, সামিট এলায়েন্স পোর্ট, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, সোনালী পেপার এবং রবি আজিয়াটা পিএলসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *