লেনদেনের শীর্ষে বেক্সিমকো
দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৯ জুন) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। কোম্পানিটির ৭২ কোটি ৪৭ লাখ ৮২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
তথ্য অনুযায়ী, এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল আইপিডিসি ফাইন্যান্স পিএলসি। কোম্পানিটির ৬২ কোটি ৩১ লাখ ০৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
৪২ কোটি ৬৯ লাখ ২৮ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক পিএলসি।
এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে এনসিসি ব্যাংক পিএলসি, মালেক স্পিনিং মিলস্ পিএলসি, বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম লিমিটেড (বিডি থাই), রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড, আইটি কনসালটেন্টস লিমিটেড এবং সিটি ব্যাংক পিএলসি
