রবিবার, জুলাই ১৯, ২০২৬
এক্সক্লুসিভ

লেনদেনের শীর্ষে যমুনা ব্যাংক

পুঁজিবাজার প্রেস.কম : সপ্তাহের চতুর্থ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে যমুনা ব্যাংক পিএলসি। আজ কোম্পানিটির ৩৫ কোটি ১৪ লাখ ৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বুধবার (৩০ জুলাই) ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্রমতে, লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে সিটি ব্যাংক পিএলসি। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩৪ কোটি ৮৬ লাখ ৫০ হাজার টাকার।

৩৪ কোটি ৪২ লাখ ৬৩ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ব্র্যাক ব্যাংক পিএলসি।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড, ঢাকা ব্যাংক পিএলসি, ইস্টার্ন হাউজিং লিমিটেড, বাংলাদেশ শিপিং কর্পোরেশন এবং মিডল্যান্ড ব্যাংক পিএলসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *