রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
কোম্পানি সংবাদ

লেনদেন কমেছে শীর্ষে থাকা ফু-ওয়াং ফুডের

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৫২২ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে ফু-ওয়াং ফুড লিমিটেডের। তবে আগের দিনের তুলনায় কোম্পানিটির শেয়ার লেনদেন কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) ডিএসইতে ফু-ওয়াং ফুডের ৮৮ লাখ ৭২ হাজার ৪১০টি শেয়ার লেনদেন হয়েছে। এসব শেয়ারের বাজার মূল্য ছিল ৩৪ কোটি ৪৩ লাখ টাকা। গতকাল কোম্পানিটির ৩৫ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেনে দ্বিতীয় অবস্থানে থাকা মিরাকল ইন্ডাস্ট্রিজের ২০ কোটি ৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। তৃতীয় স্থানে থাকা মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেন হয়েছে ১৭ কোটি ৯৭ লাখ টাকার।

বীমা খাতের আরেকটি কোম্পানি কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের লেনদেনকৃত শেয়ারের বাজারমূল্য ছিল ১৭.৬ মিলিয়ন টাকা। এদিন ইস্টার্ন হাউজিংয়ের ১৭ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার বিনিময় হয়।

এছাড়াও প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, সি পার্ল বিচ রিসোর্ট, রূপালী ইন্স্যুরেন্স, রূপালী লাইফ ইন্স্যুরেন্স এবং ইস্টার্ন ইন্স্যুরেন্স আজ ডিএসইতে লেনদেন হওয়া শীর্ষ ১০ এর মধ্যে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *