রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
আজকের সংবাদ

দেড় ঘণ্টায় ২৬৩ কোটি টাকা লেনদেন

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ঊর্ধ্বমুখী লেনদেন চলছে। প্রথম ঘণ্টায় ২৬৩ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বুধবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৩১০ পয়েন্টে।

অন্যান্য সূচকের মধ্যে, শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ১ পয়েন্ট এবং ‘ডিএস৩০’ সূচক ২ পয়েন্ট বেড়েছে।

এ সময়ে ডিএসইতে ২৬৩ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

এ সময়ে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে ১১৭টি কোম্পানির দর বেড়েছে, ৩৩টি কোম্পানির শেয়ারের দাম কমেছে এবং অপরিবর্তিত রয়েছে ১১৪টি কোম্পানির শেয়ার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *