শুক্রবার, জুন ৫, ২০২৬
এক্সক্লুসিভ

লোকসান কাটেনি দুলামিয়া কটনের

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি দুলামিয়া কটন স্পিনিং মিলস লিমিটেড গত ৩১ মার্চ,২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২৪-মার্চ’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত বছরের একই সময়ের ন্যায় আলোচ্য প্রান্তিকেও কোম্পানির লোকসান অব্যাহত রয়েছে।

রবিবার (২৮ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচ্য প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, সমাপ্ত তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১৬ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ১৯ পয়সা লোকসান হয়েছিল।

অন্যদিকে, তিন প্রান্তিক (জুলাই’২৩-মার্চ’২৪) মিলিয়ে কোম্পানিটির ৩০ পয়সা লোকসান হয়েছে। গতবছর একই সময়ে ৬৫ পয়সা লোকসান হয়েছিল।

গত ৩১ মার্চ,২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল মাইনাস ৩৯ টাকা ৭৬ পয়সা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *