রবিবার, এপ্রিল ২৬, ২০২৬
আজকের সংবাদ

শাহজালাল ইসলামী ব্যাংকের ক্রেডিট রেটিং অপরিবর্তিত

 শেয়ারবাজারে তালিকাভুক্ত শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির ক্রেডিট রেটিং পুনরায় নিশ্চিত করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
রেটিং সংস্থাটি ব্যাংকটির দীর্ঘমেয়াদি ক্রেডিট রেটিং ‘এএ+’ এবং স্বল্পমেয়াদি রেটিং ‘এসটি-১’ বহাল রেখেছে। পাশাপাশি ব্যাংকটির জন্য ‘স্থিতিশীল’ (স্টেবল) আউটলুকও বজায় রাখা হয়েছে
জানা গেছে, ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনসহ সর্বশেষ প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্যের ভিত্তিতে এ রেটিং নির্ধারণ করা হয়েছে।
এই রেটিং ব্যাংকটির শক্তিশালী আর্থিক ভিত্তি ও স্থিতিশীল কার্যক্রমের প্রতিফলন হিসেবে বিবেচিত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *