সোমবার, এপ্রিল ২০, ২০২৬
এক্সক্লুসিভ

শেয়ারদর বেড়েছে ৮৪ শতাংশ, ডিএসইর চিঠির জবাব দেয়নি কেপিপিএল

পুঁজিবাজারে তালিকাভুক্ত খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের শেয়ারদর ও লেনদেন অস্বাভাবিক হারে বাড়ছে। উৎপাদন বন্ধ থাকা কোম্পানিটির গত ১২ কার্যদিবসে শেয়ারদর ৮৪ শতাংশ বেড়েছে। শেয়ারদর ও লেনদেন অস্বাভাবিক হারে বৃদ্ধির বিষয়ে জানতে চেয়ে কোম্পানিটির কাছে চিঠি পাঠিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি কোম্পানিটি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, গত কয়েকদিন ধরে অস্বাভাবিক হারে দর বাড়ছিল খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের। এ বিষয়ে জানতে ডিএসই গত ৬ জানুয়ারি ই-মেইল এবং হার্ড কপির মাধ্যমে কোম্পানিটির অস্বাভাবিক দর বৃদ্ধির কারণ জানতে চেয়ে চিঠি পাঠায়। কিন্তু কোম্পানিটি ডিএসইর চিঠির জবাব দেয়নি।
বাজার বিশ্লেষণে দেখা যায়, গত ২২ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারদর ছিলো ৭ টাকা ২০ পয়সায়। আর আজ বৃহস্পতিবার বাজার শেষে শেয়ারটির দর বেড়ে ১৩ টাকা ৩০ পয়সায় দাড়িয়েছে। অর্থাৎ মাত্র ১২ কার্যদিবসে শেয়ারটির দর বেড়েছে ৬ টাকা ১০ পয়সা বা ৮৪ দশমিক ৭২ শতাংশ।
কোম্পানিটি বিগত কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে লোকসানে রয়েছে। লোকসানের কারণে ২০২১ সাল থেকে কোম্পানিটি বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দিতে পারেনি। এর আগে ২০২০ সালে কোম্পানিটি বিনিয়োগকারীদের ০ দশমিক ২৫ শতাংশ নামমাত্র নগদ লভ্যাংশ দিয়েছিলো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *