বুধবার, মে ৬, ২০২৬
আজকের সংবাদ

সংকটসহ লোকসানে জর্জরিত পুজিঁবাজারে তালিকাভুক্ত মেঘনা সিমেন্ট

নানা সংকটসহ লোকসানে জর্জরিত পুজিঁবাজারে তালিকাভুক্ত মেঘনা সিমেন্ট। ঋণখেলাপি কারণে এলসি খুলতে না পারায় বন্ধ হয়ে গেছে কাঁচামাল আমদানি। ফলে মাত্র তিন বছরেই কোম্পানিটির লোকসান হয়েছে ২৯০ কোটি টাকা। এ পরিস্থিতিতে কোম্পানিটির ব্যবসা টিকিয়ে রাখা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন নিরীক্ষক।
কোম্পানিটির সর্বশেষ ২০২৪-২৫ অর্থবছরের আর্থিক প্রতিবেদন নিরীক্ষায় উঠে এসেছে এ তথ্য।কোম্পানিটির সর্বশেষ ২০২৪-২৫ অর্থবছরের আর্থিক প্রতিবেদন নিরীক্ষায় উঠে এসেছে এ তথ্য।
নিরীক্ষক জানিয়েছেন, কোম্পানিটির পণ্য বিক্রি আগের অর্থবছরের তুলনায় ২০২৪-২৫ অর্থবছরে ভয়াবহভাবে কমেছে। ২০২৩-২৪ অর্থবছরে যেখানে বিক্রি হয়েছিল ১৮৬ কোটি ৯০ লাখ টাকার পণ্য, সেখানে ২০২৪-২৫ অর্থবছরে তা নেমে এসেছে ২৭ কোটি ৫০ লাখ টাকায়। ঋণ পরিশোধে ব্যর্থতার কারণে কোম্পানিটি নতুন এলসি খুলতে পারছে না। এতে কাঁচামালের অভাবে বন্ধ হয়েছে উৎপাদন। তবে অন্য কোম্পানির হয়ে উৎপাদন চালু রেখেছে মেঘনা সিমেন্ট। এ অবস্থায় কোম্পানিটির টিকে থাকা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন নিরীক্ষক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *