সপ্তাহের তৃতীয় কর্মদিবসে লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
প্রধান পূঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার (২৮ নভেম্বর) লেনদেনের শীর্ষে উঠে এসেছে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড। কোম্পানিটির ১৫ কোটি ৯৬ লাখ ৪৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৪ কোটি ৫২ লাখ ৬৭ হাজার টাকার।
১৪ কোটি ৪৬ লাখ ৫৬ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে সী পার্ল রিসোর্ট।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- জেমিনি সী ফুড, প্যাসিফিক ডেনিমস, ফু-ওয়াং সিরামিক, ইয়াকিন পলিমার, বিডি থাই এ্যালুমিনিয়াম, এমারেল্ড ওয়েল এবং ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড।
