বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
এক্সক্লুসিভ

সর্বোচ্চ দরপতন-শামপুর সুগার মিলসের

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৮৬টির দরপতন হয়েছে। এর মধ্যে শ্যামপুর সুগার মিলস লিমিটেডের শেয়ার দর কমেছে সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার (৬ মে) শ্যামপুর সুগার মিলসের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ টাকা ৩ পয়সা বা ২ দশমিক ৯৯ শতাংশ কমেছে।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা রহিমা ফুডের শেয়ার দর কমেছে ২ দশমিক ৯৪ শতাংশ। আর ২ দশমিক ৯১ শতাংশ শেয়ারপ্রতি দর কমায় তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে সাউথইস্ট ব্যাংক পিএলসি।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- রূপালি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, রূপালী ব্যাংক, এ্যাপেক্স ট্যানারি, রংপুর ডেইরী এন্ড ফুড প্রোডাক্টস, আইসিবি ইসলামিক ব্যাংক, হামি ইন্ডাস্ট্রিজ, জেমিনি সি ফুড পিএলসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *