বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬
আজকের সংবাদ

সাপ্তাহিক দর পতনের শীর্ষে সান লাইফ ইন্সুরেন্স

বিদায়ী সপ্তাহে (১২-১৬ জুলাই ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর পতনের শীর্ষে উঠে এসেছে সান লাইফ ইন্স্যুরেন্স। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির শেয়ার দর ১৩.৫০ শতাংশ পতনের মাধ্যমে দর পতনের তালিকার শীর্ষে উঠে এসেছে।
সপ্তাহটিতে ডিএসইতে দর পতনের শীর্ষে তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে – সুহৃয়ের ১০.৪৫ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলের ৯.০২ শতাংশ, ডমিনেজের ৮.৩২ শতাংশ, ফ্যামিলি টেক্সের ৮.০০ শতাংশ, তসরিফা ইন্ড্রাস্ট্রিজের ৭.৯৭ শতাংশ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ৭.৯৬ শতাংশ, সাইফ পাওয়ারটেকের ৭.৮৪ শতাংশ, রিজেন্ট টেক্সটাইলের ৭.৮১ শতাংশ ও এএফসি অ্যাগ্রোর ৭.৫৯ শতাংশ শেয়ার দর কমেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *