বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬
আজকের সংবাদ

সাপ্তাহিক দর পতনের শীর্ষে মেঘনা ইন্স্যুরেন্স

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে শেয়ার দর পতনের শীর্ষে অবস্থান করেছে মেঘনা ইন্স্যুরেন্স লিমিটেড।
ডিএসই সূত্রে জানা গেছে, গত সপ্তাহে মেঘনা ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার দর ১৩ দশমিক ৫২ শতাংশ কমেছে। সপ্তাহ শেষে কোম্পানিটির শেয়ারটির সমাপনী মূল্য ছিল ৩৭.১০ টাকা।
দর পতনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা গ্লোবাল ইন্স্যুরেন্সের শেয়ার দর কমেছে ১২ দশমিক ৬৯ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য দাঁড়িয়েছে ৬২.৬০ টাকা।
তৃতীয় স্থানে থাকা থাকা স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের শেয়ার দর কমেছে ১২ দশমিক ৪৪ শতাংশ। সপ্তাহ শেষে শেয়ারটির সমাপনী মূল্য দাঁড়িয়েছে ৩৯.৪০ টাকা।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ডমিনেজের ৮.৩২ শতাংশ, ফ্যামিলি টেক্সের ৮.০০ শতাংশ, তসরিফা ইন্ড্রাস্ট্রিজের ৭.৯৭ শতাংশ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ৭.৯৬ শতাংশ, সাইফ পাওয়ারটেকের ৭.৮৪ শতাংশ, রিজেন্ট টেক্সটাইলের ৭.৮১ শতাংশ ও এএফসি অ্যাগ্রোর ৭.৫৯ শতাংশ শেয়ার দর কমেছে।
সপ্তাহজুড়ে এসব কোম্পানির শেয়ারদরে উল্লেখযোগ্য পতন পুঁজিবাজারে বিনিয়োগকারীদের দৃষ্টি আকর্ষণ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *