বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
আজকের সংবাদ

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে মনোস্পুল বাংলাদেশ

বিদায়ী সপ্তাহে (০২ নভেম্বর-০৬ নভেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দর বৃদ্ধির শীর্ষ তালিকায় সবচেয়ে বেশি দর বেড়েছে মনোস্পুল বাংলাদেশের। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২৯.১৯ শতাংশ বা ২৯ টাকা ৬০ পয়সা।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভিএফএস থ্রেড ডাইং লিমিটেড। সপ্তাহের ব্যবধানে প্রতিষ্ঠানটির দর বেড়েছে ২ টাকা ৩০ পয়সা বা ২৩.৯৬ শতাংশ। আর তালিকার তৃতীয় স্থানে রয়েছে আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ১৯ টাকা ৫০ পয়সা বা ২০.৭৭ শতাংশ।
এছাড়া, সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে ফার্স্ট ফাইন্যান্সের ১৩.৬৪ শতাংশ, এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ১১.১১ শতাংশ, সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ১০.৫৬ শতাংশ, এপেক্স ফুডসের ১০.৪১ শতাংশ, মুন্নু অ্যাগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারির ৯.৫৯ শতাংশ, এশিয়াটিক ল্যাবরেটরিজের ৮.৮০ শতাংশ এবং পেনিনসুলা চিটাগাংয়ের ৮.৫৫ শতাংশ দর বেড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *