রবিবার, জুলাই ১৯, ২০২৬
এক্সক্লুসিভ

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ব্র্যাক ব্যাংক

বিদায়ী সপ্তাহে (০১ সেপ্টেম্বর-০৫ সেপ্টেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৫ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে লেনদেনের শীর্ষে উঠে এসেছে ব্র্যাক ব্যাংক পিএলসি।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে।
সূত্র মতে, সমাপ্ত সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৪১ কোটি ৪৫ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি। আলোচ্য সপ্তাহে ডিএসইর মোট লেনদেনের ৫ দশমিক ১৯ শতাংশ ব্র্যাক ব্যাংকের।
লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৩৪ কোটি ৫০ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৪ দশমিক ৩২ শতাংশ।
তৃতীয় স্থানে রয়েছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৩৩ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৪ দশমিক ১৯ শতাংশ।
এছাড়া, প্রতিদিন গড় লেনদেনে সাপ্তাহিক শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে এমজেএল বাংলাদেশের ২৫ কোটি ৫২ লাখ ৩০ হাজার টাকা, লিন্ডে বাংলাদেশের ২৪ কোটি ৫০ লাখ ৬০ হাজার টাকা, গ্রামীণফোনের ২০ কোটি ৯২ লাখ ৩০ হাজার টাকা, ইবনে সিনা ফার্মার ১৪ কোটি ৭৪ লাখ ৬০ হাজার টাকা, লাভেলো আইসক্রিমের ১৩ কোটি ৭৩ লাখ ৭০ হাজার টাকা, মিডল্যান্ড ব্যাংকের ১৩ কোটি ৬৪ লাখ ৮০ হাজার টাকা এবং আইএফআইস ব্যাংক পিএলসির ১৩ কোটি ৬৬ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *