বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে রবি আজিয়াটা

বিদেয়ী সপ্তাহে (০৯ ফেব্রুয়ারি-১৩ ফেব্রুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৮ কোম্পানির মাঝে লেনদেনর তালিকার শীর্ষে উঠে এসেছে রবি আজিয়াটা। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।
সপ্তাহজুড়ে কোম্পানিটির ৫৩ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ২ দশমিক ৫৫ শতাংশ।
লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে মিডল্যান্ড ব্যাংকের। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৪৪ কোটি ৫ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ২ দশমিক ০৯ শতাংশ।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে- ওরিয়ন ইনফিউশন। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৪২ কোটি ২০ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ২ দশমিক ০০ শতাংশ।
এছাড়া, সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে খান ব্রাদার্সের ৩৯ কোটি ১৫ লাখ টাকা, লাভেলো আইস্ক্রিমের ৩৭ কোটি ৮০ লাখ ৫০ হাজার টাকা, আলহাজ টেক্সটাইলের ৩৬ কোটি ৩৯ লাখ টাকা, বিএসসির ৩৪ কোটি ৫০ লাখ টাকা, এসিআই লিমিটেডের ৩১ কোটি ৩৪ লাখ ৫০ হাজার টাকা, সিটি ব্যাংকের ২৯ কোটি ৮৮ লাখ ৫০ হাজার টাকা এবং খুলনা প্রিন্টিংয়ের ২৭ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *