মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
এক্সক্লুসিভ

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে লাভেলো আইসক্রিম

পুঁজিবাজার প্রেস.কম : বিদায়ী সপ্তাহে (১৫-১৯ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১ হাজার ৬২৬ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার প্রায় ৩১.৪৯ শতাংশ হয়েছে মাত্র ১০ কোম্পানির শেয়ারে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গত সপ্তাহে ৩৯৫ কোম্পানির সিকিউরিটিজ লেনদেন হয়েছে। এরমধ্যে গত সপ্তাহের মোট লেনদেনের ৩১.৪৯ শতাংশ হয়েছে ১০ কোম্পানির শেয়ারে।
দশ কোম্পানির মধ্যে সপ্তাহটিতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে লাভেলো আইসক্রীমের শেয়ার। কোম্পানিটির গত সপ্তাহে প্রতিদিন গড়ে ১৬ কোটি ৭৩ লাখ টাকার লেনদেন হয়েছে। যা গত সপ্তাহের মোট লেনদেনের ৯.৩০%।
ডিএসইতে গত সপ্তাহে সবচেয়ে বেশি লেনদেন হওয়া শীর্ষ ১০ কোম্পানির মধ্যে অন্যান্যগুলোর – বীচ হ্যাচারীর ৪.১২%, ব্র্যাক ব্যাংকের ৩.৯৯%, অগ্নি সিস্টেমের ২.৪৭%, স্কয়ার ফার্মার ২.৪৩%, এশিয়াটিক ল্যাবরেটরিজের ২.৪৩%, ইস্টার্ণ লুব্রিকেন্টের ১.৭০%, ওরিয়ন ইনফিউশনের ১.৬৯%, সী পার্লের ১.৬৮% ও বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ১.৬৮% লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *