সোমবার, আগস্ট ৩, ২০২৬
আজকের সংবাদ

সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ডের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের শেষ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ান। ডিএসই সূতে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ানের শেয়ারদর আগের দিনের তুলনায় ১ টাকা বা ৮.৮৫ শতাংশ কমেছে। এর ফলে কোম্পানিটি দরপতনের তালিকায় প্রথম স্থান দখল করে।
দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ২০ পয়সা বা ৮.৭০ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা পিপলস লিজিং এন্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেডের শেয়ারদর কমেছে ১০ পয়সা বা ৮.৩৩ শতাংশ।
এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে ফার্স্ট ফাইন্যান্সের ৭.৬৯ শতাংশ, বে লিজিং এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ৬.৮২ শতাংশ, সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসির ৬.৮২ শতাংশ, একমি পেস্টিসাইড লিমিটেডের ৬.২৯ শতাংশ, প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেডের ৬.২৫ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিং এ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেসের ৫.৮৮ শতাংশ এবং জিবিবি পাওয়ার লিমিটেডের ৫.৪৮ শতাংশ দর কমেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *