শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
কোম্পানি সংবাদ

সিএসইর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন সাইফুর রহমান

দেশের অন্যতম পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্যবস্থাপনা পরিচালক বা এমডি হিসেবে নিয়োগ পেয়েছেন সাইফুর রহমান মজুমদার। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির ৮৮৮তম কমিশন সভায় এ নিয়োগ অনুমোদন করা হয়।

সাইফুর রহমান ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক এবং সিএসইর সাবেক এমডি হিসেবে দায়িত্ব পালন করেন। সিএসই নিয়ম ২০১৩ অনুযায়ী তাকে এমডি হিসেবে নিয়োগ দেওয়া হবে।

এর আগে নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগের জন্য নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) তিনজনের নাম পাঠিয়েছিল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি। তারা হলেন- ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম সাইফুর রহমান মজুমদার, সিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. গোলাম ফারুক এবং সিএসই হেড অব সেটেলমেন্ট অ্যান্ড লিস্টিং একেএম শাহরোজ আলম।

বিএসইসি নিয়মানুযায়ী সাইফুর রহমান মজুমদারকে নতুন এমডি হিসেবে অনুমোদন দিয়েছে।

এম সাইফুর রহমান মজুমদার ১৯৯২ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞানে স্নাতকোত্তর সম্পন্ন করেন। তিনি ১৯৯৫ সালে দ্য ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) থেকে সিএমএ সম্পন্ন করেন।

এরপর ১৯৯৮ সালে তিনি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) সিএ সম্পন্ন করেন। সিএ পড়ার সময় সাইফুর রহমান মজুমদার রহমান হক চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টে কাজ শুরু করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *