বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এজিএম/ইজিএম/রেকর্ডডেট

সিকদার ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষনা

পুঁজিবাজারে তালিকাভুক্ত সিকদার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ সভা আগামী ১৩ জুন বিকাল ৩টা ১৫মিনিটে অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সভায় ৩১ ডিসেম্বর,২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।

পর্ষদ সভায় আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *