বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

সিটি জেনারেল ইন্স্যুরেন্সের নগদ লভ্যাংশ বিতরণ

বিনিয়োগকারীদের নগদ লভ্যাংশ পাঠিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সিটি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। গত ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত সময়ের জন্য ঘোষিত এই লভ্যাংশ পাঠানো হয়।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বিনিয়োগকারীদের কাছে বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে নগদ লভ্যাংশ পাঠিয়েছে কোম্পানিটি। আলোচ্য সময়ে কোম্পানিটি ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

এর আগের বছর বিনিয়োগকারীদের ১০ দশমিক ৫০ শতাংশ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *