সিটি ব্যাংক বাংলাদেশে প্রথমবারের মতো উদযাপন করতে যাচ্ছে ‘অ্যামেক্স মেম্বার উইক
সিটি ব্যাংক বাংলাদেশে প্রথমবারের মতো উদযাপন করতে যাচ্ছে ‘অ্যামেক্স মেম্বার উইক’, যা চলবে ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত।
আমেরিকান এক্সপ্রেসের সঙ্গে ব্যাংকের দীর্ঘ ও সফল অংশীদারিত্বের গৌরবময় ধারাবাহিকতার অংশ হিসেবে এই সপ্তাহব্যাপী উদযাপন আয়োজন করা হয়েছে। সপ্তাহজুড়ে থাকবে বিশেষ সুবিধা, আকর্ষণীয় অফার এবং এক্সক্লুসিভ প্রমোশন—যা শুধুমাত্র আমেরিকান এক্সপ্রেস কার্ডধারীদের জন্য।
এই উদ্যোগের মাধ্যমে সিটি ব্যাংক দেশের অ্যামেক্স কার্ডধারীদের প্রতি কৃতজ্ঞতা জানাতে এবং তাদের দৈনন্দিন খরচের অভিজ্ঞতাকে আরও আনন্দময় ও ফলপ্রসূ করতে চায়। পুরো সপ্তাহজুড়ে দেশের বিভিন্ন জনপ্রিয় মার্চেন্ট ক্যাটাগরিতে কেনাকাটা, খাওয়া-দাওয়া বা বিনোদনের প্রতিটি পেমেন্টেই থাকছে অতিরিক্ত সুবিধা।
অ্যামেক্স মেম্বার উইক-এর এই বিশেষ উৎসবে সিটি ব্যাংকের সব আমেরিকান এক্সপ্রেস কনজিউমার ক্রেডিট কার্ডধারীরা দেশজুড়ে নির্দিষ্ট মার্চেন্ট ক্যাটাগরিতে—যেমন শপিং, ডাইনিং, ইলেকট্রনিকস, এন্টারটেইনমেন্ট, জুয়েলারি, বিউটি স্যালন ও ফার্নিচার—প্রতিটি পেমেন্টে উপভোগ করতে পারবেন ২০ শতাংশ ক্যাশব্যাক (শর্ত প্রযোজ্য)। এই অফার দেশের সবগুলো প্রধান শহরে কার্যকর থাকবে, যাতে কার্ডধারীরা যেখানেই খরচ করুন, সেখানে পান বেশি সুবিধা—যেখানেই অ্যামেক্স, সেখানেই বেশি।
অ্যামেক্স মেম্বার উইকের অংশ হিসেবে সিটি ব্যাংক মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) ব্যবহারকারীদের জন্য এনেছে অতিরিক্ত সুবিধা। যারা তাদের অ্যামেক্স কার্ড ব্যবহার করে এমএফএস ওয়ালেটে অর্থ যোগ করবেন, তারা পাবেন বোনাস মেম্বারশিপ রিওয়ার্ড পয়েন্ট এবং বিশেষ ক্যাশব্যাক সুবিধা। এর মাধ্যমে সিটি ব্যাংক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে আরও কার্যকর ও সহজ করতে চায়।
