বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

সিভিও পেট্রোক্যামিকেলের ডিভিডেন্ড ঘোষণা

পুঁজিবাজারের তালিকাভুক্ত সিভিও পেট্রোক্যামিকেল পিএলসি ৩০ জুন অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৩৪ পয়সা। আগের অর্থবছরে ইপিএস ছিল ৪৬ পয়সা।
৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ১০ টাকা ৩১ পয়সা। যা আগের বছর ছিল ৮ টাকা ২৭ পয়সা।
আলোচ্য সময়ে শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে ৩ টাকা ৭৭ পয়সা। যা আগের বছর ছিল ১ টাকা ৪২ পয়সা।
ঘোষণাকৃত ডিভিডেন্ড অনুমোদনের জন্য আগামী ১১ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৩১ অক্টোবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *