সোমবার, অক্টোবর ১৯, ২০২৬
আজকের সংবাদ

সূচকের উত্থানে দুই ঘণ্টায় ডিএসইতে লেনদেন ২০৭ কোটি টাকা

পুঁজিবাজার প্রেস প্রতিবেদক: সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন চলছে।

এদিন প্রথম দুই ঘণ্টায় লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ২১৫ টির শেয়ারদর বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার (১৯ অক্টোবর) বেলা ১২টা ১৮ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ২৩ দশমিক ৩২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৪৪৬ পয়েন্টে।

অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ সূচক ২ দশমিক ৫১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ০৭১ পয়েন্টে এবং ‘ডিএস৩০’ সূচক ৮ দশমিক ৪১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২০৯৪ পয়েন্টে।

এসময় টাকার অংকে লেনদেন হয়েছে ২০৭ কোটি ৭৭ লাখ ৪১ হাজার টাকা।

এসময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২১৫টি, কমেছে ৮৮টি এবং অপরিবর্তিত রয়েছে ৭৭টি কোম্পানির শেয়ারের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *