সূচকের উত্থানে লেনদেন চলছে
আজ ০৬ জুলাই, বৃহস্পতিবার সাপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক উত্থানের মধ্যদিয়ে লেনদেন চলছে। তবে কমেছে বেশিরভাগ শেয়ারের দর। আজ সকাল ১১ টা ৩২ মিনিট পর্যন্ত ডিএসইতে ৩৪০ কোটি ৭৭ লাখ ২৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১.৪৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩৩৭ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১.৫১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭৬ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ০.৫৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৯৩ পয়েন্টে।
ডিএসইতে ৩৪৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯০ টির, কমেছে ১০২ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫১ টির।
এছাড়া চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। এ সময় পর্যন্ত সিএসইতে ৫ কোটি ৯৫ লাখ ৪২ হাজার ৯৩২ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
