বুধবার, জুন ৩, ২০২৬
এক্সক্লুসিভ

সূচকের মিশ্র প্রতিক্রিয়া, দেড় ঘণ্টায় লেনদেন ১০১ কোটি টাকা

পুঁজিবাজার প্রেস.কম : ইদুল আযহার টানা ১০ দিন ছুটি শেষে সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন চলছে। তবে এদিন লেনদেন শুরুর প্রথম দেড় ঘণ্টায় লেনদেন হয়েছে ১০১ কোটি টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, রোববার (১৫ জুন) ডিএসইর লেনদেন শুরুর দেড় ঘণ্টা পর অর্থাৎ বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ১ দশমিক ১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৭১০ পয়েন্টে।
প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ৩ দশমিক ৬৪ পয়েন্ট কমেছে। আর ‘ডিএস-৩০’ সূচক বেড়েছে ৩ দশমিক ৯৬ পয়েন্ট।
আলোচ্য সময়ে ডিএসইতে মোট ১০১ কোটি ৪৫ লাখ ৫৭ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৯০টির, কমেছে ২০১টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৬ কোম্পানির শেয়ারদর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *