শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬
এক্সক্লুসিভ

সূচক ঊর্ধ্বমুখী, দুই ঘণ্টায় লেনদেন ২৫৯ কোটি টাকা

পুঁজিবাজার প্রেস.কম : সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন চলছে। এদিন প্রথম দুই ঘন্টায় টাকা অংকে লেনদেন হয়েছে ২৫৯ কোটি টাকা
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (১৮ নভেম্বর) বেলা ১২টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ৮৫ দশমিক ০৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৮৬০ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ সূচক ২০ দশমিক ৪২ পয়েন্ট বেড়ে এবং ‘ডিএস৩০’ সূচক ২৫ দশমিক ৫৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১০২০ ও ১৮৯৫ পয়েন্টে।
এদিনে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৩৫৪টি, কমেছে ৮টি এবং অপরিবর্তিত রয়েছে ৯টি কোম্পানির শেয়ারের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *