সূচক ঊর্ধ্বমুখী, দুই ঘন্টায় লেনদেন ২৮২ কোটি টাকা
সূত্র মতে, বৃহস্পতিবার (১২ মার্চ) ডিএসইর লেনদেন শুরুর ২ ঘণ্টা পর অর্থাৎ বেলা ১২টা পর্যন্তসূচক ঊর্ধ্বমুখী, ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’৯০ দশমিক ৪৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৩৪৫ পয়েন্টে।
প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ৪৬পয়েন্ট বেড়ে ১ হাজার ৭০ পয়েন্টে অবস্থান করেছে এবং ‘ডিএস-৩০’ সূচক ১ দশমিক ৭৯ পয়েন্ট কমে ২ হাজার ৩৬ পয়েন্টে অবস্থান করেছে।
আলোচ্য সময়ে ডিএসইতে মোট ২৮২কোটি ৩০ লাখ ৩২ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
এসময় লেনদেন হওয়া ৩৭৯টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৩১১টির, দাম কমেছে ৩৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৭টি কোম্পানির শেয়ারদর।
