মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
এক্সক্লুসিভ

সৃচকের পতনে দেড় ঘন্টায় লেনদেন ১৯২ কোটি টাকা

সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার (২৭ মার্চ) সূচকের পতনে চলছে লেনদেন। কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর।

এদিন লেনদেন শুরুর দেড় ঘন্টায় বেলা ১১ টা পর্যন্ত ডিএসইতে ১৯২ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণ করে দেখা যায়, লেনদেন শুরুর ১ ঘন্টা ৩০ মিনিটে ২১ দশমিক ৫৭ পয়েন্ট পতনের পর ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৫ হাজার ৮১২ পয়েন্টে অবস্থান করছে।

অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ০৫ দশমিক ০৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৬২ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৭ দশমিক ৪২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৭ পয়েন্টে।

আলোচিত সময়ে ডিএসইতে ৩৮২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। যার মাঝে দর বেড়েছে ১১৩ টির, কমেছে ২১২ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৭ টির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *