সোমবার, এপ্রিল ২০, ২০২৬
এক্সক্লুসিভ

স্পট মার্কেটে লেনদেনে যাচ্ছে ৩ কোম্পানি

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানি স্পট মার্কেটে লেনদেনে যাচ্ছে মঙ্গলবার (১৭ ডিসেম্বর)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো : জুট স্পিনার্স, ড্রাগন সোয়েটার এবং বিডি পেইন্টস।

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে জুট স্পিনার্সের লেনদেন স্পট মার্কেটে ১৭ থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত আর ড্রাগন সোয়েটার ও বিডি পেইন্টসের শেয়ার লেনদেন স্পট মার্কেটে ১৭ থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত হবে।

স্পট মার্কেটে লেনদেন শেষে এবং রেকর্ড ডেট সংক্রান্ত কারণে আগামী জুট স্পিনার্সের ২২ ডিসেম্বর এবং ড্রাগন সোয়েটর ও বিডি পেইন্টসের শেয়ার লেনদেন ১৯ ডিসেম্বর বন্ধ থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *