বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
অর্থনীতি

স্বর্ণের দামে রেকর্ড, ভরিতে বাড়লো ৩ হাজার ৫৮১ টাকা

দেশের ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে স্বর্ণের দাম। এ দফায় ভরিতে ৩ হাজার ৫৮১ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের সোনার দাম ১ লাখ ২৯ হাজার ৯০২ টাকা নির্ধারণ করা হয়েছে।
শনিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। রবিবার (১৫ সেপ্টেম্বর) থেকে নতুন এ দাম কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম পড়বে ১ লাখ ২৯ হাজার ৯০২ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ২৪ হাজার টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬ হাজার ২৮২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি ৮৭ হাজার ১৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *