১৮ অক্টোবর বিকেল ৩টায় বোর্ড সভা করবে আর্গন ডেনিমস
পুঁজিবাজারে তালিকাভুক্ত আরগন ডেনিমস লিমিটেড বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির বোর্ড সভা ১৮ অক্টোবর বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
৩০ জুন, ২০২৩ সমাপ্ত আর্থিক বছরের জন্য কোম্পানির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন সভায় পর্যালোচনা এবং প্রকাশ করা হবে।
গত বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।
