৫ ব্যাংকের ৩,৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন, বেক্সিমকো ফার্মার বোর্ড গঠনে বিএসইসির সম্মতি
বিএসইসি’র চেয়ারম্যান জনাব মাসুদ খান এর সভাপতিত্বে ১০৩১তম কমিশন সভা অদ্য ২৯/০৯/২০২৬ তারিখে কমিশনের সভা কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যের মধ্যে নিম্নবর্ণিত সিদ্ধান্তসমূহ গৃহীত হয়েছে:
১। কমিশন অদ্যকার সভায়, One Bank PLC এর ৪০০ (চারশত) কোটি টাকা মূল্যের Unsecured, Non-convertible, Fully Redeemable, Floating Rate Subordinated Bond- VI এর প্রস্তাব অনুমোদন করেছে যার Coupon Rate হবে Reference Rate + 3%। এটি প্রাইভেট প্লেসমেন্ট এর মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চ সম্পদশালী একক বিনিয়োগকারীদের নিকট ইস্যু করা হবে এবং এই বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা। উল্লেখ্য, এই বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ উত্তোলন করে One Bank PLC এর Tier-2 Capital Base Under Basel III শক্তিশালী করা হবে। উক্ত বন্ডের Trustee হিসাবে দায়িত্ব পালন করবে Green Delta Capital Limited এবং Issue Manager হিসাবে কাজ করবে UCB Investment Limited। এছাড়াও উক্ত বন্ডটি স্টক এক্সচেঞ্জের Main Board এ তালিকাভুক্ত করতে হবে।
২। কমিশন অদ্যকার সভায়, Southeast Bank PLC এর ৮০০ (আটশত) কোটি টাকা মূল্যের ৭ (সাত) বছর মেয়াদী Fully Redeemable, Non-convertible, Unsecured, Floating rate Southeast Bank Subordinated Bond (6th Issue) এর প্রস্তাব অনুমোদন করেছে যার Coupon Rate হবে Reference Rate + 3%। এটি প্রাইভেট প্লেসমেন্ট এর মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চ সম্পদশালী ব্যক্তির নিকট ইস্যু করা হবে । এই বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা। উল্লেখ্য, এই বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ উত্তোলন করে Southeast Bank PLC এর Tier-II Capital Base Under Basel III শক্তিশালী করা হবে । উক্ত বন্ডের Trustee হিসাবে দায়িত্ব পালন করবে DBH Finance PLC এবং Issue Manager হিসাবে কাজ করবে UCB Investment Limited। এছাড়াও উক্ত বন্ডটি স্টক এক্সচেঞ্জের Main Board এ তালিকাভুক্ত করতে হবে।
৩। কমিশন অদ্যকার সভায়, BRAC Bank PLC এর ১,০০০ (এক হাজার) কোটি টাকা মূল্যের ৩ (তিন) বছর মেয়াদী Unsecured, Non-Convertible, Fully Redeemable, Zero-Coupon Green Bond এর প্রস্তাব অনুমোদন করেছে। বন্ডটির সম্ভাব্য ডিসকাউন্ট রেট ৮.৫%। এটি প্রাইভেট প্লেসমেন্ট এর মাধ্যমে কর্পোরেট প্রতিষ্ঠান, প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি ফান্ড, উচ্চ সম্পদশালী ব্যক্তি এবং অন্যান্য যোগ্য বিনিয়োগকারীদের নিকট ইস্যু করা হবে । এই বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০,০০,০০০/- (দশ লক্ষ) টাকা। উল্লেখ্য, এই বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ উত্তোলন করে BRAC Bank PLC এর যোগ্য গ্রাহকদেরকে low-cost green financing করা হবে । উক্ত বন্ডের Trustee হিসাবে দায়িত্ব পালন করবে Prime Bank Investment PLC এবং Issue Manager হিসাবে কাজ করবে IDLC Investments Limited। এছাড়াও উক্ত বন্ডটি স্টক এক্সচেঞ্জের Main Board এ তালিকাভুক্ত করতে হবে।
৪। কমিশন অদ্যকার সভায়, Al-Arafah Islami Bank PLC এর ৫০০ (পাঁচশত) কোটি টাকা মূল্যের ৭ (সাত) বছর মেয়াদী Unsecured, Non-Convertible, Redeemable, Floating Rate AIBPLC 5th Subordinated Bond এর প্রস্তাব অনুমোদন করেছে যার Coupon Rate হবে Reference Rate + 3%। এটি প্রাইভেট প্লেসমেন্ট এর মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চ সম্পদশালী ব্যক্তির নিকট ইস্যু করা হবে । এই বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা। উল্লেখ্য, এই বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ উত্তোলন করে Al-Arafah Islami Bank PLC এর Tier-II Capital Base Under Basel III শক্তিশালী করা হবে । উক্ত বন্ডের Trustee হিসাবে দায়িত্ব পালন করবে DBH Finance PLC
৫। কমিশন অদ্যকার সভায়, Bank Asia PLC এর ৮০০ (আটশত) কোটি টাকা মূল্যের ৭ (সাত) বছর মেয়াদী Unsecured, Non-convertible, Fully Redeemable, Floating Rate and Sustainable Subordinated Bond এর প্রস্তাব অনুমোদন করেছে যার Coupon Rate হবে Reference Rate + 3%। এটি প্রাইভেট প্লেসমেন্ট এর মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, উচ্চ সম্পদশালী ব্যক্তি এবং অন্যান্য যোগ্য বিনিয়োগকারীদের নিকট ইস্যু করা হবে । এই বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০,০০,০০০/- (দশ লক্ষ) টাকা। উল্লেখ্য, এই বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ উত্তোলন করে Bank Asia PLC এর Tier-II Capital Base Under Basel III শক্তিশালী করা হবে এবং যোগ্য সবুজ ও টেকসই প্রকল্পে অর্থায়ন ও পুনঃঅর্থায়ন করা হবে । উক্ত বন্ডের Trustee হিসাবে দায়িত্ব পালন করবে DBH Finance PLC এবং Issue Manager হিসাবে কাজ করবে Prime Bank Investment PLC। এছাড়াও উক্ত বন্ডটি স্টক এক্সচেঞ্জের Main Board এ তালিকাভুক্ত করতে হবে।
৬। কমিশনের প্যানেলভুক্ত আইনজীবী এর পত্র মোতাবেক মহামান্য আদালতের মৌখিক নির্দেশনার বিষয়টি অবহিত হয়ে বিনিয়োগকারীদের স্বার্থসহ সার্বিক বিবেচনায়, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসি’র আবেদনের প্রেক্ষিতে, কোম্পানি কর্তৃক প্রস্তাবিত ৯(নয়) সদস্যের পরিচালনা পর্ষদ গঠনে অনাপত্তি প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। প্রস্তাবিত পর্ষদের গঠনকাঠামো নিম্নরূপ:
1. 3 (Three) Directors from the sponsors, namely
a. ASF Rahman
b. Osman Kaiser Chowdhury and
c. Iqbal Ahmed
2. Managing Director (to be newly appointed)
3. 1 (One) Director from the Local Financial Institution-IFIC Bank PLC.
4. 4 (Four) Independent Directors (Three to be newly appointed) including one female Independent Director complying with the Corporate Governance Code, 2018
এ বিষয়ে, কোম্পানি কর্তৃক মামলা প্রত্যাহার সাপেক্ষে কমিশন ইতোপূর্বে জারিকৃত সংশ্লিষ্ট ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখের অর্ডার নং-বিএসইসি/আইসিএ/সিজি/২০২৩/৬৬/পার্ট-১/৪৯৬ এবং ১৫ জানুয়ারি ২০২৬ তারিখের অর্ডার নং-বিএসইসি/আইসিএ/সিজি/২০২৩/৬৬/পার্ট-১/৩০ প্রত্যাহার করবে মর্মেও সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।
এবং Issue Manager হিসাবে কাজ করবে UCB Investment Limited।
