বুধবার, জুন ১০, ২০২৬
এক্সক্লুসিভ

দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন

পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। কোম্পানিগুলো হলো- আমান কটন ফাইব্রাস লিমিটেড এবং দেশবন্ধু পলিমার লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আমান কটন ফাইব্রাস লিমিটেড
আমান কটন ফাইব্রাসের ক্রেডিট রেটিং নির্ণয় করেছে আরগুস ক্রেডিট রেটিং সার্ভিসেস লিমিটেড। কোম্পানিটির দীর্ঘমেয়াদী ‘বিবি+’ এবং স্বল্প মেয়াদী ‘এসটি-৩’ রেটিং হয়েছে। কোম্পানিটির ৩০ জুন, ২০২৩ সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও ৩১ ডিসেম্বর, ২০২৩ অনিরীক্ষিত দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুযায়ী এই রেটিং নির্ণয় করা হয়েছে।

দেশবন্ধু পলিমার লিমিটেড
দেশবন্ধু পলিমারের ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেড। কোম্পানিটির দীর্ঘমেয়াদী ‘এ’ এবং স্বল্প মেয়াদী ‘এসটি-২’ রেটিং হয়েছে । কোম্পানিটির ৩০ জুন, ২০২৩ সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এই রেটিং নির্ণয় করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *