বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

ব্লকে ১৫ কোটি টাকার লেনদেন

সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৩০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট ১৫ কোটি ৫৬ লাখ ৫১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে পাঁচ প্রতিষ্ঠানের শেয়ার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রতিষ্ঠানগুলো হলো- ইসলামী ইন্সুরেন্স, ড্যাফোডিল কম্পিউটার্স, বেক্সিমকো, রিলায়ান্স ওয়ান দ্য ফার্স্ট স্কিম অব রিলায়ান্স ইন্সুরেন্স মিউচুয়াল ফান্ড এবং প্রগতি লাইফ ইন্সুরেন্স লিমিটেড। আজ এই ছয় প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ১০ কোটি ২২ লাখ টাকারও বেশি।
জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ইসলামী ইন্সুরেন্সের। এদিন কোম্পানিটির ৩ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ড্যাফোডিল কম্পিউটার্সের ২ কোটি ৫৩ লাখ ৭৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আর ১ কোটি ৬৭ লাখ ৪৬ হাজার টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে বেক্সিমকো।
অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- রিলায়ান্স ওয়ান দ্য ফার্স্ট স্কিম অব রিলায়ান্স ইন্সুরেন্স মিউচুয়াল ফান্ডের ১ কোটি ৩৪ লাখ ৫ হাজার টাকা এবং প্রগতি লাইফ ইন্সুরেন্স লিমিটেডের ৯৯ লাখ ১৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *