বুধবার, জুন ১০, ২০২৬
এক্সক্লুসিভ

লেনদেনের শীর্ষে বিচ হ্যাচারি

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯১টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে বিচ হ্যাচারি লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, রোববার (২ জুন) বিচ হ্যাচারির ১৩ কোটি ৮৫ লাখ ৮৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা এশিয়াটিক ল্যাবের আজ ১২ কোটি ৩৭ লাখ ৪৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১১ কোটি ৮০ লাখ ১৮ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

রোববার লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- ওরিয়ন ফার্মা, ই-জেনারেশন, ওরিয়ন ইনফিউশন, গোল্ডেন সন, ফারইস্ট নিটিং এন্ড ডাইং, সেন্ট্রাল ফার্মা এবং রূপালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *