বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন

বিদায়ী সপ্তাহে (২৯ ডিসেম্বর থেকে ০২ জানুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৬ কোম্পানির মধ্যে লেনদেনর তালিকার শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সপ্তাহজুড়ে কোম্পানিটির ২১ কোটি ৪ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৫ দশমিক ৫০ শতাংশ।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা রবি আজিয়াটার ১০ কোটি ৭৯ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩ দশমিক ১০ শতাংশ। আর তৃতীয় স্থানে থাকা বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ১০ কোটি ৭৮ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩ দশমিক ১০ শতাংশ।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- সিটি ব্যাংকের ৯ কোটি ৪৩ লাখ ৬০ হাজার টাকা, পূবালী ব্যাংকের ৮ কোটি ৯২ লাখ টাকা, ফাইন ফুডসের ৮ কোটি ৫৯ লাখ ৩০ হাজার টাকা, আলিফ ইন্ডাস্ট্রিজের ৮ কোটি ১৮ লাখ ৫০ হাজার টাকা, সানলাইফ ইন্স্যুরেন্সের ৭ লাখ ৮৭ লাখ ৬০ হাজার টাকা, ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকোর ৬ কোটি ৯১ লাখ ৫০ হাজার টাকা এবং লাভেলো আইসক্রিমের ৬ কোটি ৮৭ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *